

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুলতানা পাপিয়া ।
আজ শনিবার বেলা ১১টায় নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএচএফপিএ’র অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন তিনি। ব্রিফিংকালে ডাঃ সুলতানা পাপিয়া উপজেলার দেড় লাখ মানুষের সুস্থ্য থাকার কথা নিশ্চিত করে বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে সরকারের নির্দেশনায় আইশোলেশন ওয়ার্ড, সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফ প্রস্তুত রাখা হয়েছে। এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ বিপদজনক সময় পার হচ্ছে। এসময় সকলকে নিজ বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়ে মোবাইলে চিকিৎসা নেয়ার পরামর্শ প্রদান ও সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেন।
এসময় সাংবাদিক সাজ্জিদ তৌহিদ, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাকিল রেজা,অর্থ সম্পাদক মোহাম্মাদ আলী। নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ও (নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক) মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও (নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি) একেএম. জিলালী, সদস্য সেলিম রেজা ও আতাউর রহমান উপস্থিত ছিলেন।