টোকিওতে জরুরি অবস্থা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জাপানের রাজধানী টোকিও ও এর আশাপাশের তিনটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুক্রবার থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিও, চিবা, সাইতামা ও কানাগাওয়া অঞ্চলে জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণের উচ্চ হার বিরাজ করায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে সিএনএন জানিয়েছে। গত বসন্তে জাপানে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়, যা এক মাসের বেশি সময় স্থায়ী হয়। জরুরি অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী সুগা ৭০ শতাংশ উপস্থিতি কমিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজে উৎসাহী করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন। সংক্রমিত এলাকাগুলোতে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code