ভারতে হাসপাতালে আগুন, ঝড়ে গেলো ১০ শিশুর প্রাণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক:  ভারতের মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগার পর দমবন্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালটিতে আগুন লাগে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

Manual4 Ad Code

খবরে বলা হয়, হাসপাতালটির নবজাতক কেয়ার ইউনিটে ১৭ শিশু ভর্তি ছিল। গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সাত শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও ১০ শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে অতিরিক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১০ শিশু মারা যায়।

মারা যাওয়া শিশুগুলো বয়স এক থেকে তিন মাসের মধ্যে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন হাসপাতালটির এক চিকিৎসক।

জানা যায়, রাতে একজন নার্স সর্বপ্রথম হাসপাতালের কেয়ার ইউনিটে ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। এর কয়েক মিনিটের মধ্যেই দমকল বাহিনীর লোকজন গিয়ে সাত শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও দমবন্ধ হয়ে মারা যায় ১০ শিশু।

Manual7 Ad Code

ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটেও আগুনে ১০ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়া গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual3 Ad Code

আগুনে ১০ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনাকে ‘হৃদয়বিদারক ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code