মায়ার্সের বিধ্বংসী ইনিংসে উইন্ডিজের জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সাজ্জাদ হোসেন শুভঃ কাইল মায়ার্স। একবারের জন্যেও বুঝতে দেননি এটিই তার অভিষেক টেস্ট। বাংলাদেশি বোলারদের ব্যাট হাতে শাসন করে রীতিমতো দাপট দেখালেন সফরকারী এই ব্যাটসম্যান। চতুর্থ দিন ৩৭ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। শেষদিনে সেখান থেকে নিজের ইনিংসকে তুলে নিয়ে গেলেন এক অন্য উচ্চতায়। নাম লেখালেন রেকর্ড বইয়ে। খেললেন ৩১০ বলে ২১০ রানের এক বিধ্বংসী ইনিংস।ক্রিকেট বিশ্বকে দিলেন আরোও এক নতুন রেকর্ডের স্বাদ। দলকে জয়ের তিরে ভিড়িয়ে তবেই ছাড়লেন মাঠ।

শেষ সেশনে খেলা প্রায় ২০ ওভার বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৮২ রান । শেষ দিকে টেস্ট ম্যাচকে টি টোয়েন্টি’র আদলে খেলে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। টেস্ট অভিষেকে ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পূর্ণ মায়ার্স করেন ডাবল সেঞ্চুরি । তার ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ বাহিনী। এই জয়ে ১-০’তে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

Manual6 Ad Code

৩৯৫ রানের পাহাড়সমান লক্ষ তাড়া করতে নেমে শেষ পর্যন্ত মাইলফলক গড়েই ম্যাচটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।প্রায় আড়াইশ বছরের টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে মাত্র ৪টি। ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code