এ টি এম শামসুজ্জামানের শেষ ইচ্ছা…

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

শনিবার (২০ ফেব্রুয়ারি)না ফেরার দেশে চলে গেছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান।মৃত্যুর আগে তিনি বলে গেছেন, ‘তার যেন একাধিক জানাজা না হয় এবং নারিন্দার পীর সাহেব যেন তার জানাজা নামাজ পড়ান।’ বিষয়টি গণমাধ্যমকে জানান তার জামাতা ইমতিয়াজ আহমেদ রাশেদ।

তিনি বলেন, ‘বাবা মৃত্যুর আগে বলেছেন, শুধু একটি জানাজা পড়াতে। তিনি নারিন্দার পীর সাহেবের মুরিদ ছিলেন। তাই তার শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করবেন। বাবা বলেছেন- তার মৃত্যুর পর গোসল, জানাজা ও দাফন নারিন্দার পীর সাহেবের হাতে যেন হয়। তার শেষ ইচ্ছে ছিল, সূত্রাপুরে জানাজা ও দাফন করা হবে জুরাইন কবরস্থানে।’

Manual6 Ad Code

এ টি এম শামসুজ্জামান শনিবার সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code