

নিউজ ডেস্কঃ দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার রাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
তিনি জানান, গত এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এ বছর ছুটি কিছুটা কমানো হবে।