নীতিমালা না মানলে জবাবদিহি করতে হবে ওটিটি কনটেন্ট নির্মাতাদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ  অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন ২৮ ফেব্রুয়ারি থেকে। তার আগে শনিবার সন্ধ্যায় আয়োজন করেন মহরত অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তুর্কি, ইরান, ভারত, বাংলাদেশের শিল্পীরা।

Manual1 Ad Code

 

এদিকে মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সিনেমার সেন্সর থাকলেও ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত কনটেন্টগুলোর জন্য কোনো সেন্সরশিপ নেই। ওটিটি প্ল্যাটফর্মের এতো এতো কনটেন্টের জন্য সেন্সরশিপ করা সম্ভবও না। তাই আমরা এর জন্য একটা নীতিমালা তৈরি করতে যাচ্ছি। নীতিমালা না মানলে জবাবদিহির ব্যবস্থা থাকবে কনটেন্ট নির্মাতাদের জন্য। সেক্ষেত্রে আইনি পদক্ষেপও নেয়া হতে পারে।’

 

হল মালিকদের ঋণ দেওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সিনেমার সুদিন ফিরিয়ে আনার জন্য হলগুলোকে ঋণ দিচ্ছে। এই ঋণ যাতে দুই চার পাঁচজনে মিলে শতকোটি টাকা নিয়ে নিতে না পারে সেজন্য সজাগ রয়েছে সরকার। কারণ ঋণের টাকাটা বেশি মানুষের কাছে গেলে সারা দেশেই আধুনিক মানের সিনেমা হল নির্মাণ করা সম্ভব।’

Manual3 Ad Code

 

তিনি আরও বলেন, ‘হল মালিকদের এই ঋণ দেওয়ার প্রক্রিয়ার ফল হয়তো এক/দুই বছরে পাওয়া যাবে না তবে দীর্ঘ মেয়াদে ঠিকই এর ফল পাবো আমরা।’

Manual4 Ad Code

রাজনৈতিক প্রেক্ষাপটে অ্যাকশনধর্মী সিনেমা নেত্রী- দ্য লিডার। এর মূল চরিত্রে থাকছেন বর্ষা। অনন্ত জলিল অভিনয় করবেন বর্ষার দেহরক্ষী হিসেবে। সিনেমাটি পরিচালনা করছেন তিন জন। তারা হলেন- ভারতের উপেন্দ্র মাধব, বাংলাদেশের অনন্ত জলিল ও তুরস্কের একজন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code