কাইরন পোলার্ডের ৬ বলে ৬ ছক্কা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  আকিলা ধনাঞ্জয়া দিনটি স্মৃতি পাতায় সাজিয়ে রাখবেন নাকি যত দ্রুত সম্ভব ভুলে যাবেন? এক ওভারের ব্যবধানে যে তাকে দুই রকম স্বাদ নিতে হয়েছে। আগের ওভারে করলেন হ্যাট্রটিক, পরের ওভারেই খেলেন ৬ ছক্কা! আর এর সবই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টিতে। যে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন কাইরন পোলার্ড। বিনোদনে ভরপুর অ্যান্টিগার টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪ উইকেটে।

Manual6 Ad Code

পোলার্ডের তাণ্ডবে ৪১ বল আগেই ৬ উইকেট হারিয়ে তারা টপকে যায় শ্রীলঙ্কার ৯ উইকেটে করা ১৩১ রান। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। প্রথম ৫ ওভারে দুই রকম অভিজ্ঞতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

Manual3 Ad Code

লেন্ডল সিমন্স ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে ৩.২ ওভারে ওপেনিং জুটি থেকে পায় ৫২ রান। ঝোড়ো গতির রানের পরই আবার মুদ্রার উল্টো পিঠ দেখে স্বাগতিকরা। ধনাঞ্জয়ার বিষাক্ত স্পিনে ৫২/০ থেকে স্কোরলাইন হয়ে যায় ৫২/৩! ১০ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৮ রান করা লুইসকে আউট করে জুটি ভাঙা লঙ্কান পেসার তুলে নেন হ্যাটট্রিক।

Manual4 Ad Code

দুই বছর পর জাতীয় দলে ফেরা ক্রিস গেইকে (০) ফিরিয়ে পরের বলে নিকোলাস পুরানকে (০) সাজঘরের পথ দেখিয়ে ধনাঞ্জয়া রেকর্ড বইয়ে নাম তুলে নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code