ড্রাইভিং লাইসেন্স পেতে ১৯২ বার পরীক্ষা দিয়েও ফেল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  অনেকে দেশেই ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পরীক্ষায় বসতে হয়। কেউ কেউ হয়তো একবারে পরীক্ষায় পাস করতে পারেন না। সেক্ষেত্রে দুই-তিনবার পরীক্ষা দিতে হয়। কিন্তু তাই বলে ১৯২ বার ড্রাইভিং লাইন্সেসের জন্য পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার ঘটনা কমই আছে।

 

এমনই এক ঘটনা ঘটেছে পোল্যান্ডে। জানা গেছে, ৫০ বছর বয়সী এক ব্যক্তি দেশটির পিওত্রকৌও ট্রাইবুনালস্কির বাসিন্দা। তার নাম জানা না গেলেও একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স পেতে পরীক্ষা দিয়ে চলেছেন। কিন্তু ১৯২ বার বসেও ওই পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। তারপরও তিনি হাল ছাড়েনি। এখনও পর্যন্ত এ পরীক্ষা দিতে তার খরচ হয়েছে ৬ হাজার জ্লোটি, বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার টাকা। অবশ্য ওই প্রদেশেরই আরও এক ব্যক্তি প্রায় ৪০ বার একই পরীক্ষায় বসেও পাস করতে পারেননি।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দুটি ভাগে বিভক্ত। প্রথমে থিওরি পরীক্ষা এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা। থিওরি পরীক্ষা ৫০-৬০ শতাংশ মানুষ পাশ করলেও, প্র্যাকটিক্যাল পাস করেন মাত্র ৪০ শতাংশ। আর পাস করতেও অন্তত দু-তিনবার পর পরীক্ষায় বসতে হয় অনেককেই। ব্রিটেনেও ড্রাইভিং পাস করতে হলে একইভাবে পরীক্ষা দিতে হয়। সেদেশেও এক ব্যক্তি ১৫৭ বার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় বসেও পাস করতে পারেননি। তবে তিনি ১৫৮ তম বার পরীক্ষায় বসে পাস করেছিলেন। অন্য এক নারীও ১১৭ বার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় বসে পাস করতে পারেননি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code