‘পুষ্পা’ স্টাইলে লাল চন্দন পাচার করতে গিয়ে ধরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতীয় সিনেমা দাপিয়ে বেড়াচ্ছে পুষ্পা : দ্য রাইজ সিনেমা। লাল চন্দন কাঠের পাচার নিয়ে তৈরি এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এতে তার বিভিন্ন ডায়লগ এখন ভাইরাল। তার এই ছবি দেখে লাল চন্দন পাচারের চেষ্টা করতে গিয়ে ইয়াসিন ইয়ানাতুল্লাহ নামে এক ব্যক্তি পুলিশের কাছে ধরা পড়েছে।

Manual2 Ad Code

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুষ্পা সিনেমা স্টাইলে ভারতের কর্নাটক অন্ধ্রপ্রদেশের সীমান্ত থেকে মহারাষ্ট্রে বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে যাচ্ছিল ইয়াসিন। কিন্তু যাত্রাপথে তাকে আটক করে পুলিশ। এসময় ইয়াসিনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইয়াসিন প্রথমে লাল চন্দন কাঠ ট্রাকে তুলেছিলেন। তার ওপরে ফল ও সবজির বাক্স বোঝাই করেছিলেন। তার ওপর ট্রাকটির গায়ে তিনি করোনার প্রয়োজনীয় পণ্য লেখা একটি স্টিকারও লাগিয়েছিলেন। তবে তার এই বুদ্ধি কাজে লাগেনি।

Manual5 Ad Code

পুষ্পা ছবিতে বুদ্ধির জোরে লাল চন্দন পাচারে যুক্ত মজুর থেকে মাফিয়া হয়ে উঠতে দেখা গেছে আল্লু অর্জুনকে। বিভিন্ন কায়দা করে পুলিশের হাত থেকে বেঁচেছিল ছবির নায়ক পুষ্পা (আল্লু অর্জুন)।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code