কুষ্টিয়ার গড়াই রেলসেতুতে আগুন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥ বৃহস্পতিবার (০৮ এপ্রিল)
সকাল সাড়ে ৮টার দিকে সেতুর স্লিপারে ধোয়া দেখে স্থানীয়রা “৯৯৯” এ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্লিপারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। রেলসেতুর কাঠের স্লিপার অনেক পুরনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্লিপারের ওপর জ্বলন্ত কাগজের টুকরো পড়ার কারণে এ ঘটনা ঘটেছে।
এসময় রেল কর্তৃপক্ষ এ পথ দিয়ে সাময়িক রেল চলাচল বন্ধ রেখেছিল। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ। এরই মধ্যে রেল পুলিশের দু’টি টিম তদন্ত শুরু করেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code