ইতালি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসায় মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী উদ্যেগে ১১ ই এপ্রিল গত রোজ রবিবার বাদ মাগরিব রাত ৮ টায় তাৎক্ষণিকভাবে মা সম জননেত্রীর আরোগ্য , দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্যের জন্য এক ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।
উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরোপ বিএনপির অভিভাবক জনাব মাহিদুর রহমান ,ইতালী বিএনপির সম্মানিত সভাপতি হাজী আব্দুর রাজ্জাক , সংগ্রামী সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন , সহসভাপতি শফিকুল ইসলাম তুহিন, মনফালকনে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ ছাড়াও আরো অংশগ্রহণ করেন পালেরমো , বলজানো , ফিরেন্স , বিচেন্সা, রোম, বেরগামো , ভেনিস, বিএনপির নেতৃবৃন্দ । হাফেজ মাওলানা নূরে আলম কোরআন তেলোয়াতের পর দোয়া পরিচালনা করেন ।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমানসহ বিএনপির সকল নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন সকলের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা সহ বিএনপির অনেক নেতাকর্মী যারা বর্তমান পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ আছেন সকলের সুস্থতার জন্য দোয়া করা হয়। অবৈধ সরকারের নিপীড়ন, নির্যাতন থেকে জিয়া পরিবারকে সুরক্ষা দিতে আল্লাহ তায়ালার দরবারে আর্জি জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রহমান বলেন, নেত্রী অসুস্থ থাকলে দেশের গণতন্ত্র অসুস্থ থাকবেন , নেত্রী অসুস্থ থাকলে দেশের কোটি কোটি নেতাকর্মীরা অসুস্থ থাকবেন , নেত্রী অসুস্থ থাকলে বাংলাদেশ অসুস্থ থাকবেন ।
পরিশেষে মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম মোস্তাক পবিত্র মাহে রামাদানের উছিলায় আল্লাহ তায়ালার দরবারে নেত্রীর আরোগ্য , দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভার্চুয়াল দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।