নিউজ ডেস্কঃ ‘সর্বাত্মক লকডাউনে’ ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এই সময়ে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত এসেছে।

বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা প্রদানের অনুরোধ জানিয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় মন্ত্রী পরিষদ বিভাগ। চিঠিটি পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং সেবা চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত এসেছে ।

Manual4 Ad Code

আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনের মধ্যে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত ব্যাংক খোলা থাকবে।

Manual3 Ad Code

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্ধারণ করা হলো। তবে অন্যান্য আনুষঙ্গিক কার্যাবলি সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে ৩টা পর্যন্ত।

Manual1 Ad Code