পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ : জো বাইডেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বুধবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালত কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

হোয়াইট হাউজে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড সম্পূর্ণ দিনের আলোতে হয়েছে। এমন পদ্ধতিগত বর্ণবাদের দৃশ্য পুরো বিশ্বকে অন্ধ করে দিয়েছে। পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ। এই ধরনের নির্বোধ হত্যা যথেষ্ট হয়েছে, আর নয়।

Manual1 Ad Code

এ সময় যাদের অবদানের কারণে আদালত আজ রায় শোনাতে পেরেছে তাদের ধন্যবাদ জানান তিনি। বলেন, মোবাইলের মাধ্যমে ফ্লয়েডের হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা নারী এবং অপরাধীর বিরুদ্ধে প্রমাণাদি সংগ্রহ করা অফিসারদেরও ধন্যবাদ। জেগে ওঠার পরই কৃষ্ণাঙ্গ মানুষদের জীবন হারাতে হবে এমন শঙ্কা তাদের আর করতে হবে না।

Manual8 Ad Code

কেউই আইনের উর্ধ্বে নয় মন্তব্য করে জো বাইডেন বলেন, আজকের রায় সেই বার্তাই প্রেরণ করে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের সেই কথাগুলো (মৃত্যুর আগ মুহূর্তে জর্জ ফ্লয়েড বলেছিল, আমি শ্বাস নিতে পারছি না) শুনতে হবে। আমাদের অবশ্যই মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়, আমরা আর মুখ ফিরিয়ে নিতে পারি না। পরিবর্তন শুরু করতে হবে।

রায় শোনার পর জর্জ ফ্লয়েডের পরিবার ও তার ছয় বছরের কন্যা জিয়ান্না ফ্লয়েডের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই প্রেসিডেন্ট বলেন, ‘বাবা তোমার দিকে তাকাচ্ছে, সে খুবই গর্বিত। তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code