হঠাৎ দক্ষিণাঞ্চলে ডায়রিয়া, দ্রুত পদক্ষেপ নিতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

সম্পাদকীয়:

Manual3 Ad Code

সাধারণত কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় বিশুদ্ধ পানির সংকট বাড়লে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তীব্র গরমের কারণেও ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। আবার কখনো কখনো মানুষের অসচেতনতার কারণেও ডায়রিয়ার প্রকোপ বেড়ে যেতে পারে। গতকাল যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় লাফিয়ে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সসহ সেবাদাতারা। ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। করোনা মহামারির মধ্যে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় মহামারির সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। করোনা রোগীদের চিকিৎসার কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীসহ অন্যান্য রোগীর চিকিৎসা যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code