কোলাহল মুক্ত পরিবেশে রংপুর চিড়িয়াখানার বন্য প্রাণীরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

জালাল উদ্দিন, রংপুর ॥
রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা করোনাকালীন লকডাউনে বন্ধ রয়েছে। দর্শনার্থীদের হাকডাক না থাকায় বাঘ, সিংহ, হরিণসহ প্রায় সোয়া দুই’শ প্রাণী কোলাহল মুক্ত এক ‘বন্য পরিবেশে’ সময় কাটাচ্ছেন।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, রংপুর চিড়িয়াখানায় ৩৩ প্রজাতির ২শ’২৫ বন্য প্রাণী রয়েছে। চিড়িয়াখানায় যে সব প্রাণী রয়েছে সেগুলো হল, সিংহ দুটি, বাঘ ১টি, জলহস্তি ৩ টি, ময়ুর ৮টি হরিণ ৫৯ টি,অজগর সাপ দুটি, ইমু ৩টি, উটপাখি ১টি, বানর ৯টি, কেশওয়ারি ৩টি, গাধা ৩টি, ঘোড়া ২টি ও একটি ভল্লুক। দেশে বৃহত্তম দুটি সরকারি চিড়িয়াখানের মধ্যে রংপুরে একটি। এছাড়াও গত বছরের অক্টোবরে ঢাকা থেকে ৮ ময়ূর ও ২টি জলহস্তি আনা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রংপুর নগরীর হনুমানতলা এলাকার ৮৯ সালে গড়ে তোলেন রংপুর চিড়িয়াখানটি। এটি দর্শনার্থীদের জন্য ৯২ সালে খুলে দেয়া হয়। প্রায় ২১ একর জমির উপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি। প্রতিদিন এখানে কয়েক হাজার দর্শনার্থীর সমাগম হত।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হলে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয় চিড়িয়াখানাটি। এর পরে কিছু দিনের জন্য খোলা হলেও দ্বিতীয় দফা সর্বত্মক লকডাউনের কারণে আবার বন্ধ ঘোষণা করা হয়। দেশে দুটি সরকারি চিড়িয়াখানা রয়েছে। একটি ঢাকায় অপরটি রংপুরে। শনিবার সকালে চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে প্রতিটি খাচার প্রাণীরা কোলাহলমুক্ত পরিবেশে রয়েছে।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী জানান, লকডাউনের কারণে এখন প্রাণীরা কোলাহল মুক্ত পরিবেশে রয়েছে। খাবার সময় শুধু তাদের খাবার দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code