টিকা মজুত ৬ লাখ ৮০ হাজার ডোজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual4 Ad Code

কেনা এবং উপহার মিলিয়ে দেশে আসা এক কোটি দুই লাখ ডোজের মধ্যে বর্তমানে মজুত রয়েছে ছয় লাখ ৮০ হাজার ৫ ডোজ ভ্যাকসিন। এদিকে দ্বিতীয় ডোজ নেওয়ার বাকি রয়েছে ১৪ লাখের বেশি মানুষ, যারা এরইমধ্যে প্রথম ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে আজ (১৬ মে) পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ লাখ ৭৮ হাজার ৬৭৫ জন আর নারী ১৩ লাখ ২১ হাজার ৪০৮ জন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code