ফিলিস্তিনি ও ইসরায়েলিরা সমান স্বাধীনতা-সমৃদ্ধি-গণতন্ত্র প্রাপ্য: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  টানা ১১ দিন বিমান হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাধিক টুইট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার বিশ্বাস ফিলিস্তিনি ও ইসরায়েলি নাগরিকদের সমান নিরাপত্তা পাওয়ার যোগ্য। সেইসঙ্গে তাদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রেই অধিকারও আছে। আমার প্রশাসন সেই লক্ষ্যে নিরবে কাজ করে চলেছে।

Manual8 Ad Code

অন্য এক টুইটে বাইডেন বলেন, সহিংসতার ফলে শিশুসহ অনেক বেসামরিক নাগরিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি যারা তাদের প্রিয়জন হারিয়েছেন এবং আহতদের সুস্থতা কামনা করছি।

Manual8 Ad Code

এর আগে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মিশরের প্রস্তাবে তারা যুদ্ধবিরতিতে সম্মত। এই যুদ্ধবিরতি হবে পারিস্পরিক ও নিঃশর্ত ।

যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর ক্রমশ চাপ বাড়ছিল। এছাড়া জো বাইডেন যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বেশ কয়েকবার ফোনও করেছেন।

Manual2 Ad Code

যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিরতিতে রাজি বলে মিসরকে জানায়। রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতি ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। অর্থাৎ আজ শুক্রবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

Manual6 Ad Code

গত ১১ দিনে ইসরায়েলের বিমান হামলা ও হামাসের রকেট হামলায় অন্তত ৬৫ শিশু, ৩৬ নারীসহ ২৩২ জনের প্রাণ গেছে। হামাস অবশ্য তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। আর ইসরাইলে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code