কিপিং গ্লাভস থাকছে মুশফিকের হাতেই

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual7 Ad Code

গত কয়েক বছর ধরে মুশফিকুর রহিমের কিপিং নিয়ে সমালোচনা চলছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রান আউট কিংবা ক্যাচ মিস মুশফিকের জন্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দুটি সিরিজে একই কাণ্ড করতে দেখা গেছে এই উইকেটকিপারকে। মুশফিকের এমন ব্যর্থতার পর ম্যাচগুলো চলে যাচ্ছে প্রতিপক্ষের হাতে। তবু তার গ্লাভসেই ভরসা রাখছেন অধিনায়ক তামিম ইকবাল। ২০১৯ বিশ্বকাপে কিপার মুশফিকের ‘শিশুতোষ ভুলে’ রান আউট হননি কেন উইলিয়ামসন। ম্যাচ হারে বাংলাদেশ। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে বেশ কিছু ক্যাচ মিস করার পাশাপাশি ভুলও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে দাঁড়িয়ে জিমি নিশামের লোপ্পা ক্যাচ ফেলেছেন তিনি। যা রীতিমতো দৃষ্টিকটু। গ্লাভস নিয়েও তার পিচ্ছিল হাত বছরের পর বছর পুড়িয়ে যাচ্ছে বাংলাদেশের হৃদয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code