শনিবার রাতে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ইয়াশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual4 Ad Code

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, শনিবারের মধ্যেই উত্তর আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী বুধবার নাগাদ উডিষ্যা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ইয়াশ। ঘূর্ণিঝড়টির এই নামকরণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ফারসি শব্দ ইয়াশ-এর অর্থ জেসমিন বা জুঁই ফুল। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কাসহ ১৩টি দেশ নিয়ে গঠিত কমিটি এই নাম ঠিক করেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার অববাহিকায় থাকা দেশগুলো এর নামকরণ করে। পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নাম ঠিক করে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code