লং আইল্যান্ড সিটিতে যাত্রা শুরু করলো নিউ ইয়র্কের সর্ববৃহত অটো রিপেয়ার কারখানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
স্টাফ রিপোর্ট: 
এ্যাস্টোরিয়ার লংআইল্যান্ড সিটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নিউ ইয়র্কের সর্ববৃহত অটো রিপেয়ার কারখানা সিটি অটো রিপেয়ার এন্ড কলিশন।
স্থানীয় সময় রোববার অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে এই কারখানার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলভীবাজার ডিস্ট্রিক সোসাইটি ইউএসএ ইনক. এর সাধারন সম্পাদক জাবেদ উদ্দিন।
বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক. এর ট্রেজার বোর্ড মেম্বার আবুল হাসেম হাসনাত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক. এর সভাপতি আবুল খায়ের আকান্দ, বাংলাদেশ ব্রঙ্কস এ্যাসোসিয়েশন এর সভাপতি কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা যুব কমান্ডারের ভাইস প্রেসিডেন্ট সাহাদত হোসেন, কাউন্সিল প্রার্থী বদরুন খান, শ্রীমঙ্গল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী, জকিগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক. এর ট্রেজারার আব্দুল বাছিদ,  শ্রীমঙ্গল এ্যাসোসিয়েশনের ট্রেজারার মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ আমেরিকান কালচার এ্যাসোসিয়েশন ফাইন্যান্স সেক্রেটারি বদরুজ্জামান রুহেল।
এসময় উপস্থিত ছিলেন এ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক. এর সভাপতি সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, পয়ছল আহমেদ ,মোঃ রুবেল, মিসবাউল রহমান ভূইয়া, তানভির আহমেদ।
সিটি অটো রিপেয়ার এন্ড কলিশন এর মালিক ও ব্যবসায়িক পার্টনার মোঃ আলমগীর হোসেন ও তারেক আজিজ জানান, এটি নিউ ই্য়র্কের মধ্যে সবচেয়ে বড় অটো রিপেয়ার কারখানা। এখানে প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ সুবিধা ও ছাড় এর ব্যবস্থা রয়েছে। মানসম্মত সেবা দিয়ে সকলের আস্থা অর্জনের কথাও জানান তারা।
সকল প্রবাসী বাংলাদেশীদের গাড়ীর সব ধরনের কাজ এই প্রতিষ্ঠান থেকে করানোর পাশাপাশি সার্বিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার ডিস্ট্রিক সোসাইটি ইউএসএ ইনক. এর সাধারন সম্পাদক জাবেদ উদ্দিন।
এসময় ২০০ শতাধিক প্রবাসী অনুষ্ঠানে অংশ নেয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code