বৃটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোস্তফা আহমদ শায়খে পাতনী আর নেই

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
ডেস্ক রিপোর্ট:
গ্রেটবৃটেনের প্রবীণ আলেমেদ্বীন,জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের উপদেষ্টা, জামিয়া দারুস সুন্নাহ লন্ডনের চেয়ারম্যান মাওলানা মোস্তফা আহমদ শায়খে পাতনী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
তিঁনি ইংল্যান্ড সময় ৩১ মে সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর,রামধা,দেউলগ্রামসহ অনেক দ্বীনী প্রতিষ্ঠানের দাতাসদস্য ছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দীন, সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক, সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী।
মহান আল্লাহ পাক মরহুম কে জান্নাতের উচ্চাসনে সমাসীন করুন, তার পরিবারের সকল সদস্য, মুহিব্বীন, মুতাআল্লিকীন সহ দলীয় সকল নেতাকর্মীদের ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code