নোয়াখালীতে আরও ১১৪ জনের করোনা শনাক্ত এবং মৃত ১ জন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৭৬ শতাংশ।

Manual5 Ad Code

গতকাল বৃহস্পতিবার জেলার দুটি করোনা পরীক্ষাকেন্দ্রে ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। একই সময় জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জনের কার্যালয় গতকাল রাতে এ তথ্য প্রকাশ করেছে।

Manual5 Ad Code

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১৪ জনের ৭৮ জন সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া অন্যদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার ১৫, সোনাইমুড়ীর ১১, কোম্পানীগঞ্জের ৪, কবিরহাটের ২, চাটখিলের ২, হাতিয়ার ১ ও সেনবাগের ১ জন রয়েছেন।

সূত্র জানায়, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত মোট রোগীর সংখ্যা হয়েছে ৮ হাজার ৯২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। গত ২৪ ঘণ্টায় জেলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় মৃত্যু হয়েছে ২৩ জনের। আর জেলায় মোট মৃত্যু হয়েছে ১২৩ জনের।

জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে জেলার সদর উপজেলার বাড়ি বাড়ি লকডাউন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শপিংমলে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার জন্য ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code