

ডেস্ক নিউজ, ঢাকা:
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ জন। দেশটির সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত ৫ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। দশটি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী কলম্বোর পাশাপাশি অনেক জায়গার রাস্তা ঘাট ডুবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ। দেশটির দুর্যোগড় ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত দুই দিনে ১০ জন মানুষ বন্যার পানিতে ডুবে মারা গেছেন। বাকি চারজন ভূমিধসে মৃত্যু হয়েছে।