চুরির অভিযোগে গ্রেপ্তার ‘ক্রাইম পেট্রোল’র দুই অভিনেত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

লক্ষাধিক টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের অপরাধ বিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রাইম প্যাট্রোল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’ খ্যাত দুই অভিনেত্রী। তারা হলেন সুরভি শ্রীবাস্তব (২৫) ও মহসিনা শেখ (১৯)। শুক্রবার (১৯ জুন) এই দুই অভিনেত্রীকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের অ্যারে থানার পুলিশ। করোনার কারণে এই টিভি সিরিজ দুটির শুটিং দীর্ঘদিন থেকে বন্ধ আছে। আর্থিক সংকটের পড়ে এই দুই অভিনেত্রী চুরি করেছেন বলে পুলিশ জানিয়েছে।

Manual3 Ad Code

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অ্যারে কলোনির রয়্যাল পাম এলাকার একটি বাসায় বেশ কিছুদিন ধরে সুরভি ও মহসিনা পেইং গেস্ট হিসেবে থাকছিলেন। ওই বাসারই আরেকজন পেইং গেস্টের লকার থেকে সম্প্রতি ৩ লাখ ২৮ হাজার টাকা চুরি যায়। এ ঘটনায় থানায় টাকা চুরির অভিযোগ দায়ের করেন ওই নারী। তিনি অভিযোগ দায়েরের সময় সুরভি ও মহসিনার ওপর সন্দেহের কথা পুলিশের কাছে জানান। সিসিটিভির ফুটেজে সুরভি ও মহসিনাকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইরে বের হতে দেখা যায়। এরপর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই অভিনেত্রীকে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছেন। তাদের কাছ থেকে চুরি যাওয়া টাকার ৫০ হাজার উদ্ধারও করা হয়েছে। আদালতের নির্দেশে আগামী ২৩ জুন পর্যন্ত পুলিশের হেফাজতে থাকতে হবে তাদের।

Manual5 Ad Code

‘সাবধান ইন্ডিয়া’ এবং ‘ক্রাইম পেট্রোল’ ছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই দুই অভিনেত্রী।

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code