সিলেট সিটি কর্পোরেশনের পরিধি বৃদ্ধিতে অধ্যাপক মোঃ জাকির হোসে্নের অভিনন্দন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় সিলেট সিটি কর্পোরেশনের পরিধি প্রায় দিগুন হওয়ায়  নিকার আহ্বায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার এক ফেসবুক স্টেটাসে অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন ” আলহামদুলিল্লাহ। নব গঠিত প্রায় ২৬ বর্গকিলোমিটারের সীমানা সমৃদ্ধ বৃহত্তর সিলেট সিটি করপোরেশন উপহার দেওয়ার জন্য, সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সম্মানিত নাগরিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও সিলেট ১আসনের সাংসদ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন মহোদয়বৃন্দ সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং ব্যক্তিবর্গের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
একই সাথে নতুন অন্তর্ভুক্ত ২৫টি ওয়ার্ডের প্রতিজন নাগরিক সহ ২৭+২৫ সর্বমোট ৫২ টি ওয়ার্ডের সকল সম্মানিত নাগরিকবৃন্দ কে জানাই সালাম আদাব ও অকৃত্রিম ভালবাসা। বৃহত্তর সিলেট সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে আমরা সকলেই এ পবিত্র ভূমির উন্নয়নের পাশাপাশি সকল নাগরিক সুবিধা পাওয়ার সমান অংশীদার। আসুন একটি উন্নত ও আধুনিক সুবিধা সম্মৃদ্ধ সিলেট সিটি কর্পোরেশন গড়তে সফল রাষ্ট্রনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার রাজনীতিকে এগিয়ে নিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আশা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলে আমাদের নিজেদের অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

Manual1 Ad Code

উল্লেখ্য সিলেট পৌরসভা গঠন হয় ১৯৭৮ সালে। এরপর ২০০২ সালে উন্নীত হয় সিটিতে। সোমবার সিলেট সিটি কর্পোরেশনের পরিধি প্রায় দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, এখন সিসিকে অন্তর্ভুক্ত এলাকাসমূহকে ওয়ার্ডে বিন্যাস করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কাজ শেষে গেজেট প্রকাশ হবে।

Manual1 Ad Code

এর আগে ২০২০ সালের ১০ আগস্ট সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি এলাকা সিসিকের আওতাভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

মূলত সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর প্রক্রিয়া ২০১৪ সালে শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ২০১৪ সালের ২২ জুলাই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে এ আবেদন করেন আরিফ। একই বছরের আগস্ট সিনিয়র সহকারী সচিব সরুজ কুমার নাথ সীমানা পরিবর্তন, সম্প্রসারণ এবং সংকোচন বিধি অনুযায়ী তথ্যাদি উল্লেখসহ পুনঃপ্রস্তাব প্রেরণের অনুরোধ করেন।

এরপর ২০১৫ সালে দেশে আসার পর থেকেই সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একেএ মোমেন সিটি করপোরেশন এলাকা বর্ধিত করার উদ্যোগ গ্রহণ করেন। সুনামগঞ্জ ও এশিয়ান মহাসড়কের মাঝামাঝি ১৮০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সিটি কর্পোরেশন বর্ধিত করার দাবি জানান তিনি।

Manual5 Ad Code

এরপর ২০১৫ সালের ২৩ জুন নগরীর আয়তন প্রায় ছয়গুণ বৃদ্ধির একটি প্রস্তাবও জমা দেয়া হয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে চা বাগান, জলাশয়, হাওর সিটি করপোরেশন এলাকার বাইরে রাখতে গিয়ে দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করা যায়নি বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় গত বছরের আগস্ট মাসে সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত এলাকার তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনের আওতাভুক্ত করা হয়েছে সিলেট সদর উপজেলার চারটি ও দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কিছু মৌজা।

এর মধ্যে রয়েছে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের কুমারগাঁও, মইয়ারচর (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ছাড়া), খুরুমখলা শাহপুর, আখালিয়া, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড়, দেবপুর, কসবা কুইটুক, সুলতানপুর চক, পেশনেওয়াজ, টুলটিকর ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড় ও দেবপুর।

দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের হবিনন্দি, মণিপুর, আলমপুর, গোটাটিকর, বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর, ধরাধরপুর, বরইকান্দি, গোধরাইল এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর, বরইকান্দি (অবশিষ্টাংশ), বলদী (কয়েকটি দাগ) মৌজাগুলো নতুন করে সিলেট সিটির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়। নতুন আওতাভুক্ত অধিকাংশ এলাকা নিয়ে কারও কোনো আপত্তি না থাকায় সিটি এলাকা বর্ধিত করার প্রস্তাব বাস্তবায়নের জন্য উপস্থাপন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code