পাতাল রেলে গোলাগুলির পর পেন্টাগন লকডাউন

লেখক:
প্রকাশ: ৫ years ago
Police vehicles are seen outside the Pentagon Metro area Tuesday, Aug. 3, 2021, at the Pentagon in Washington. The Pentagon is on lockdown after multiple gunshots were fired near a platform by the facility's Metro station. (AP Photo/Andrew Harnik)

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতরের একেবারে নিকটে একটি পাতাল রেলওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপরই মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন লকডাউন করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

Manual7 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে সেখানে বলা হয়, পাতাল রেলওয়ে স্টেশনের বেশ কয়েকটি এলাকায় গোলাগুলি হয়। এ সময় ওয়াশিংটনের আরলিংটনের কাছে পেন্টাগনের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

Manual8 Ad Code

ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ দূরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগণের প্রধান প্রবেশ পথ রয়েছে।

এক টুইট বার্তায় পেন্টাগনের নিরাপত্তা বহিনীর প্রধান বলেন, ট্রানজিট সেন্টারের একটি ঘটনায় পেন্টাগন লকডাউন করা হয়েছে এবং সাধারণ লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হচ্ছে।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code