ডিমলা উপজেলাকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট লিডার গঠন হওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলাকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩১-আগস্ট) দুপুরে ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার হলরুমে ভার্চুয়ালি কানেক্টেড থেকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় এমপি বলেন, একটি জাতিকে সুশৃঙ্খল জীবন যাপন সহ নৈতিক ও মানবিক মানুষ গঠনে স্কাউট আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তিনি উপজেলার  ইউনিট লিডারদের স্কুলে স্কুলে স্কাউট আন্দোলন জোরদার করার আহবান জানান।
ডিমলা উপজেলা স্কাউটস এর আয়োজনে সভায় ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সকল বিদ্যালয়ের ইউনিট লিডারগন উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code