বিমানবন্দরে পিসিআর ল‍্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ দেশগামী যাত্রীদের জন‍্য দেশের বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের জন‍্য ল‍্যাব বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে আগামী দুই তিনদিনের মধ‍্যে পিসিআর টেস্ট মেশিন বসে যাবে।

Manual1 Ad Code

বিমানবন্দরে পিসিআর ল‍্যাব না থাকায় প্রবাসী শ্রমিকরা বিদেশ যেতে পারছিলেন না। এখন ল‍্যাব স্থাপনের উদ‍্যোগ নেওয়ায় করোনা টেস্ট রিপোর্ট পাওয়া যাবে চার থেকে ছয় ঘণ্টার মধ‍্যে।

Manual3 Ad Code

রবিবার সংসদে বিষয়টি বিবেচনা করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি তোলেন সাংসদরা।

Manual2 Ad Code

সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছে, যাদেরকে করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ৬ ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশ যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া গত রবিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানায় প্রবাসীরা।

Manual6 Ad Code

এসময় আটকে পড়া প্রবাসীরা বলেন, সরকারিভাবে এ ল্যাব দ্রুত স্থাপন করা না হলে হাজার হাজার প্রবাসী পরিবারকে পথে বসতে হবে। এতে দেশের রেমিট্যান্সের পরিমাণ কমে আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code