ভ্যাকসিন হোক বিশ্ববাসীর : শেখ হাসিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ মহামারি মোকাবিলার লড়াইয়ে গতি আনতে করোনার ভ্যাকসিন স্বত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য তা উন্মুক্ত করে দেওয়ার দাবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ সেপ্টেম্বর) ‘হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-১৯ সামিট: এন্ডিং দ্যা প্যানডেমিক এন্ড বিল্ডিং ব্যাক বেটার হেলথ সিকিউরিটি’ শীর্ষক অনুষ্ঠানে পূর্বে ধারণকৃত বক্তব্যে একথা বলেন।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে আমাদের জনসংখ্যার ৮০ শতাংশ লোককে টিকা না দেয়া পর্যন্ত আমরা প্রতি মাসে ২০ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করেছি।’

Manual5 Ad Code

শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী কার্যকর টিকা প্রদান নিশ্চিতে কোভিড -১৯ এর ভ্যাকসিনগুলো ‘গ্লোবাল পাবলিক গুড’ হিসাবে ঘোষণা করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, “সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য, উন্নয়নশীল ও এলডিসি দেশগুলোতে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি অবশ্যই দিতে হবে।”

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকা লাভের সার্বজনীন অধিকার নিশ্চিত করা লক্ষ্যে সক্ষমতা রয়েছে এমন উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মাধ্যমে টিকার স্থানীয় উৎপাদনের সুযোগ দেওয়া উচিত।

বক্তব্যের শুরুতে এই সম্মেলন আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code