ইউরোপগামী ৭০ অভিবাসী প্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকা করে সাগর পাড়ি দিয়েছিল। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা শনিবার এ কথা জানায়।

Manual6 Ad Code

এদিকে জতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, নৌকা করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ অভিবাসন প্রত্যাশী ও দুটি লাশ আনা হয়েছে। আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual8 Ad Code

এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ  হয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা টুইটারে বলছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা  হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।  সংস্থাটি আরো বলছে, রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরো ৪০ জন নিখোঁজ হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code