জাকির নায়েককে অপরাধী মানতে নারাজ ইন্টারপোল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার অনুরোধ খারিজ করে দিয়েছে ইন্টারপোল। ভারতীয় গণমাধ্যম জানায়, ভারত সরকারের করা অনুরোধ এ নিয়ে তিনবার খারিজ করলো ইন্টারপোল।

ইন্টারপোল সূত্রের বরাতে শনিবার (১ মে) হিন্দুস্থান টাইমস জানায়, ‘ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ রোজগার করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা যায় না- এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইন্টারপোল। আর তাই জাকির নায়কের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করা হয়েছে।

Manual7 Ad Code

হিন্দুস্থান টাইমস আরও জানায়, ভারতের সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জাকির নায়েকের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ দিয়েছিল ইন্টারপোল সেগুলোও গ্রহণ করেনি। ইন্টারপোল সাফ জানিয়ে দিয়েছে- ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেওয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না

এদিকে জাকির নায়েকের আইনজীবী এস হরি হারাণ জানান, ইন্টারপোলের সিদ্ধান্তের কপি তিনি হাতে পেয়েছেন।

Manual4 Ad Code

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code