আরিয়ানের বান্ধবী মুনমুনের কাছে লুকানো ছিল মাদক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্কঃ  শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা চলছে। সোমবার (৪ অক্টোবর) একটি বিলাসবহুল জাহাজে ‘রেভ পার্টি’ করতে গিয়ে মাদকসহ ধরা পড়েছেন আরিয়ানসহ ১০ জন। তবে আরিয়ানের সঙ্গে আরও একটি নাম সামনে এসেছে। সেই নাম হলো মুনমুন ধমেচা।

Manual6 Ad Code

ওই জাহাজ থেকে আরিয়ানের সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন মুনমুন। জানা গেছে, তার স্যানিটারি প্যাডে মাদক লুকিয়ে রাখা ছিলো। অন্যদিকে মুনমুনের সঙ্গে আরিয়ানের গভীর বন্ধুত্বের ব্যাপারে ইতোমধ্যেই উঠেছে গুঞ্জন।

মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পেশাসূত্রে বলিউড তারকাদের সঙ্গে সখ্যতা রয়েছে তার। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন এই তালিকায়। ইনস্টাগ্রামেও জনপ্রিয় মুনমুন। সেখানে তার অনুসরণকারীর সংখ্যা দশ সহস্রাধিক। ২০১৪ সাল থেকে তিনি ফেসবুক মালিকানাধীন এই অ্যাপ ব্যবহার করছেন। এখনও পর্যন্ত তার পোস্টের সংখ্যা ১৩৪। তবে সেগুলোর মধ্যে কোনও ছবিতেই শাহরুখ খানের ছেলের সঙ্গে তাকে দেখা যায়নি।

Manual1 Ad Code

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরায় মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। তিনি বলেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। সোমবার আরিয়ানের সঙ্গেই আদালতে তোলা হবে তাকে। আরও কয়েক দিন তাকে হেফাজতে রাখার অনুমতিও চাইতে পারে এনসিবি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code