এনআরবি সিআইপি এসোসিয়েশনের নতুন কমিটি : সভাপতি মাহতাব, সম্পাদক ইয়াসিন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এনআরবি ব্যাংক ও আমিরাতের আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান।  একই সঙ্গে নতুন  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমানের আকতার আল বেলুচি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।

Manual7 Ad Code

গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজিক শহর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাদের নেতৃত্বে  ২০২১-২০২৩ সালে কার্যকরী কমিটি গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে  ২১ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়।

Manual2 Ad Code

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন,  সিনিয়র সহ -সভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহ-সভাপতি মো. মনির হোসেন (আরব আমিরাত), কাজী শারওয়ার হাবিব (জাপান), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া) ও মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন) ও মোহাম্মদ মাহাবুব আলম (আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন (হংকং), যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান), কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম জুনু (সুইডেন), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ওমান), সহ-দপ্তর সম্পাদক আবদুল আজিজ খান (কাতার) ।

Manual3 Ad Code

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ সেলিম (আরব আমিরাত),  শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া),  মোহাম্মদ ফরিদ আহমেদ (আরব আমিরাত) এবং আবুল কালাম ((আরব আমিরাত) মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত), কল্লোল আহমেদ ((যুক্তরাষ্ট্র) ।

Manual2 Ad Code

বৈধপথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রতি বছর সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া এই মর্যাদাপ্রাপ্ত প্রবাসী সিআইপিদের সংগঠনএনআরবি সিআইপি এসোসিয়েশন, বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের কল্যাণে দেশে ও বিদেশে কর্মক্ষেত্রসহ নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে। -সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
সংবাদ বিজ্ঞপ্তি এ সম্পর্কিত আরও পড়ুন:
Manual1 Ad Code
Manual3 Ad Code