টোকিওর বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের তথ্য সংরক্ষণ সংস্করণ চালু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংরক্ষণের উন্নত ও আধুনিক সংস্করণ চালু করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ আজ শুক্রবার (৮ অক্টোবর) সংস্করণটি উদ্বোধন করেন।

Manual8 Ad Code

টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীদের কাছে নানাবিধ সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়াই বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অন্যতম কাজ। জাপান প্রবাসী বাংলাদেশিদের উন্নত ও আধুনিক সেবা প্রদানের উদ্দ্যেশ্য নিয়ে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ প্রবাসীদের জন্য সিটিজেন রেজিস্ট্রেশনের আপগ্রেডেড সংস্করণ চালু করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।

Manual7 Ad Code

এ সময় রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন এই ধরনটি আধুনিক প্রযুক্তিতে তৈরি, ব্যবহারকারীদের জন্য সহজ ও যুগোপযোগী। এটি ব্যবহারের ফলে দূতাবাস জাপান প্রবাসীদের সঠিক ও হালনাগাদ তথ্য পাবে যা ডাটাবেস আকারে সংরক্ষণ করতে পারবে এবং ভবিষ্যতে সরকারি সেবা প্রদানে ব্যবহার করা হবে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও বিপদে প্রবাসীদের সঙ্গে  যোগাযোগ করা ও তাঁদের কাছে দূতাবাসের সেবা প্রদান সহজতর হবে।

রাষ্ট্রদূত জাপান প্রবাসী সব বাংলাদেশি নাগরিককে দূতাবাসের ওয়েবসাইট ব্যবহার করে তাঁদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। দুতাবসের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code