খুলনায় মামুনুল হকের জামিন নামঞ্জুর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠানোর আদেশ দিয়েছেন খুলনার আদালত।

রবিবার (১০ অক্টোবর) সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।

Manual4 Ad Code

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাডাঙ্গা থানায় দা‌য়ের করা বি‌স্ফোরক মামলায় রবিবার সাক্ষ্যগ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহ আলম আদাল‌তে জা‌মি‌নের আবেদন ক‌রেন। আদালত মামলার গুরুত্ব বি‌বেচনা ক‌রে জামিন নামঞ্জুর ক‌রে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন। নির্ধা‌রিত দি‌নে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

Manual5 Ad Code

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ জানান, সকাল ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। বিচারকাজ শুরু হ‌য়ে‌ছে। আজ সাক্ষ্য গ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর আদাল‌তে উপ‌স্থিত হওয়ার জন্য নি‌র্দেশ দেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code