মসজিদুল হারামে নামাজ আদায়ে পূর্ণ ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ ছাড়া মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব।

Manual5 Ad Code

দুই পবিত্র মসজিদে নামাজ ও ইবাদতের ক্ষেত্রে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করেছে।

Manual1 Ad Code

১০ অক্টোবর (রোববার) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

নতুন সিদ্ধান্তে জানানো হয়, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

Manual4 Ad Code

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইতোমধ্যে যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তাদেরও ওই অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্যথায় আগে থেকে অনুমতি থাকলেও সেটি বাতিল বলে গণ্য হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code