১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে অকুতোভয় ভুমিকা রেখেছিলেন মার্কিন সাংবাদিক জোসেফ গ্যালোওয়ের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  রাশিদুল ইসলাম রুবেল: ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের সময় জোসেফ গ্যালোওয়ের আমাদের স্বাধীনতার জন্য অসীম সহমর্মিতা জানিয়ে ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে অকুতোভয় ভুমিকা রেখেছিলেন।

Manual6 Ad Code

সম্ভবতঃ জো গ্যালোওয়ে একমাত্র মার্কিন সাংবাদিক যে উত্তাল ৭১এর মার্চের যুদ্ধকালীন সময়ে বেশ কয়েক বার ঢাকা সফর করেছিলেন, এবং পাকিস্তানি সামরিক নৃশংসতার বিরুদ্ধে সোচ্ছার ভুমিকা পালন রেখেছিলেন।

১৯৭১ সালে জোসেফ গ্যালোওয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর নজরদারি থাকা অবস্থায় সামরিক গোয়ান্দাদের চোখ ফাকি দিয়ে এবং জীবনের ঝুকি নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে পায়ে হেঁটে দিলকুশা এভ্যেনুতে তৎকালীন আমেরিকান কনস্যুলেটে অফিসে গিয়েছিলেন। আমেরিকান কনস্যুলেটে অফিসে কর্মরত বাঙালিদের কাছ থেকে পাকিস্তান সামরিক বাহিনীর গণহত্যা এবং নৃশংশতার ব্যাপারে সম্যক ধারনা পেয়েছিলেন। পরবর্তীতে জো গ্যালোওয়ে আমদের স্বাধীনতার পক্ষে এবং নিক্সন প্রশাসনের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছিলেন। এবং সেই কারনেই জো গ্যালোওয়ে নিক্সন প্রশাসনের বিরাগভাজন হয়েছিলেন।

Manual7 Ad Code

৭১ সালে বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষ একটি লাল সবুজের পতকার স্বপ্ন দেখেছিলেন এবং ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যূদয় হয়েছে। আমাদের বিশ্বাসের কারনেই আমাদের দায়িত্ব বোধের জায়গাটা ব্যাপক এবং সুসংগঠিত। আমরা একই সাথে এটাও বিশ্বাস করি আমদের স্বাধীনতা সংগ্রামের সময় জো গ্যালোওয়ের মত অনেক বিদেশী বন্ধূ তাদের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন।

তাদের সমর্থনের জন্য ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে আমাদের হৃদয় নিংড়ানো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জাননো শুধুমাত্র সৌজন্যতা বা শালীনতা নয়, এটা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code