কলাম্বাস দিবস নিয়ে কিছু কথা 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
সৈয়দ শওকত আলী : 
২০২১ এর কলাম্বাস দিবস বিগত সোমবার গেছে। ১৪৯২ সালের অক্টোবরের ২য় সোমবার ইটালিয়ান পর্যটক কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেন।

তবে তাঁকে নৌবিহার নিয়ে ভ্রমণের ফান্ড কেউ দিতে চাচ্ছিল না, শেষমেষ তার প্রলোভনে ভুলে ফান্ড দেন স্প্যানিশ রাণী ইসাবেলা।

Manual4 Ad Code

কলাম্বাস ইসাবেলাকে বোঝাতে সক্ষম হন যে উনি এশিয়া গিয়ে সোনাদানা হীরা জহরত মণিমুক্তা আর মসলা এনে রাণীকে ভাসিয়ে দেবেন।

Manual4 Ad Code

যাক গে, সমুদ্র ভ্রমণে বেরিয়ে এডমিরাল কলাম্বাস এশিয়ার রাস্তা আবিষ্কার করতে গিয়ে ভুলে চলে যান আমেরিকায়। তবে উনি ভাবেন এটাই এশিয়ার ইন্ডিয়ান এলাকা। তাই আমেরিকান অধিবাসীদের উনি ইন্ডিয়ান বলে আখ্যায়িত করেন, যা আজও প্রচলিত। কিউবাকে চীন এবং হিস্পানিয়লকে উনি জাপান বলে দাবি করেন।

কলাম্বাস চতুর, স্বার্থপর, অত্যাচারী মানুষ ছিলেন। আমেরিকা নেমেই উনি আমেরিকানদের বলপ্রয়োগে দাস বানিয়ে নেন। তাদের মূল্যবান সম্পদ দখল করেন। এবং প্রশাসন নিজ হাতে নিয়ে নেন। সহজ সরল আমেরিকানরা এসব বুঝতে পারে নি।

কিছুদিন পর স্পেন গিয়ে ইসাবেলাকে কলাম্বাস জানান উনি এশিয়ার রাস্তা আবিষ্কার করে ফেলেছেন। আর কিছু মূল্যবান জিনিস গিফট করেন। খবরটা ইউরোপে ছড়িয়ে পড়লে ইউরোপ থেকে দলে দলে মানুষ আমেরিকা ঘাঁটি গাড়তে যাওয়া শুরু করে। আমেরিকান বলতে আমাদের চোখে যে শ্বেতাঙ্গরা ভেসে ওঠে, তারা সবাই মূলত ইউরোপিয়ান।

Manual5 Ad Code

ইউরোপিয়ানদের ব্যাপক আগমনে অরিজিনাল আমেরিকান, যারা ১৫০০০ বছর ধরে আমেরিকা বাস করছিলেন, তারা হয়ে পড়েন সংখ্যালঘু এবং দাস গোত্র। কলাম্বাস ও ইউরোপিয়ানরা দাবি করে, আমেরিকানরা আদিম বর্বর অসভ্য অশিক্ষিত, ওদের দেশ পরিচালনার যোগ্যতা নেই, আমরাই আমেরিকা পরিচালনা করব।

কলাম্বাসের অত্যাচার ও নিষ্ঠুরতা চরমে পৌঁছলে তাঁকে এক পর্যায়ে তার নিয়োগকারী স্প্যানিশ কর্তৃপক্ষ প্রশাসক পদ থেকে পদচ্যুত করে স্পেনে নিয়ে জেলে ভরে। পরবর্তীতে ছাড়া পেলেও তাঁকে গুরুত্বপূর্ণ কোন পদ আর দেয়া হয় নি।

Manual5 Ad Code

ততদিনে যদিও অনেকে বুঝে গিয়েছিল ঐটা এশিয়া নয়, আমেরিকা, কিন্তু কলাম্বাস সর্বদা দাবি করে গেছেন উনি ইউরোপ টু এশিয়া সামুদ্রিক রুট আবিষ্কারক।

কলাম্বাসের আমেরিকা আবিষ্কারে ইউরোপ আমেরিকা হয়তো লাভবান হয়। তবে নেটিভ আমেরিকানরা নিজেদের ভূমিতে হয়ে পড়েন সংখ্যালঘু উপজাতি দাসগোত্র। ইউরোপিয়ানরা সেখানে তাদের চিরাচরিত ডায়লগ ‘গণতন্ত্র’ কিংবা ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার দাবি করলেও অরিজিনাল আমেরিকানরা নিজ দেশে ভোটের অধিকার পান শত শত বছর পরে-১৯২৪ সালে।

যেহেতু আমেরিকাতে সেই ইউরোপিয়ানরাই আজও সংখ্যাগরিষ্ঠ, তারা কলাম্বাসের আমেরিকা অবতরণ স্মরণ করে উদযাপন করে কলাম্বাস দিবস। তবে আমেরিকার জ্ঞানী বিবেকবান কিছু মানুষ এই দিবসকে ‘নেটিভ আমেরিকান ডে’ করার পক্ষে। আমেরিকার কয়েকটি স্টেইটে এই দিবসকে নেটিভ আমেরিকান ডে হিসাবেই পালন করা হয় বর্তমানে।

লেখক : ডা. সৈয়দ শওকত আলী,
চিকিৎসক, কলামিষট ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code