কপ–২৬ জলবায়ু সম্মেলন নিয়ে আশাবাদী নন থুনবার্গ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্টকহোমে আয়োজিত জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার এক ফাঁকে এএফপির সঙ্গে কথা বলেন থুনবার্গ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে না এ সম্মেলনে বড় কোনো পরিবর্তন আসবে। অনবরত আমাদেরকে চাপ দিয়ে যেতে হবে। আমার আশা, অবশ্যই এক দিন বুঝতে পারব যে আমরা অস্তিত্ব সংকটের মুখে আছি এবং এরপর ব্যবস্থা নিব।’

থুনবার্গ বলেন, ‘কপ–২৬–এর মতো আন্তর্জাতিক সম্মেলনগুলোর মধ্য দিয়ে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। কারণ, এগুলোতে অনেক মানুষ একত্র হয়। সুতরাং আমাদের নিশ্চিত হবে যে সত্যিকারের পরিবর্তন আমরা সে সুযোগ আমরা ব্যবহার করছি কি না।’

Manual4 Ad Code

গ্লাসগো সম্মেলনের মধ্য দিয়ে বড় অর্থনীতির দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার ব্যাপারে বোঝানোর চেষ্টা করা হবে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য ধনী দেশগুলো থেকে অনুদানও চাওয়া হবে। থুনবার্গ মনে করেন, সত্যিকার অর্থে গ্রহকে বাঁচাতে চাইলে নিয়ম মানার ক্ষেত্রে ফাঁকফোকর সৃষ্টির প্রবণতা থেকে সরে এসে মূল জায়গায় মনোনিবেশ করতে হবে।

‘ফ্রাইডে ফর ফিউচার’ আন্দোলনে লাখো মানুষকে সমবেত করে বিশ্বব্যাপী নজর কেড়েছিলেন গ্রেটা থুনবার্গ। ২০১৮ সালের আগস্টে সুইডেনে নিজের মতো করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন তিনি। সুইডেন পার্লামেন্ট ভবনের বাইরে তাঁর ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’ আন্দোলনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। আন্দোলন ছড়িয়ে পড়ে অনেক দেশে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code