ভারতই আজ চাপে থাকবে: আমির

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান বলছে, ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত ৭-০ ব্যবধানে এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নীল জার্সিধারীদের সেই রেকর্ড ৫-০।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির বলছেন, ‘পরিসংখ্যান দেখেই ভবিষ্যৎ বলা সম্ভব নয়। তবে আমি ভারতকে এগিয়ে রাখবো। কারণ, ওরা সম্প্রতি মরুর বুকে খেলেছে। আইপিএল খেলার কারণে ভারতীয় খেলোয়াড়রা একটু এগিয়েই থাকবে। পাকিস্তানের চেয়ে দুবাইয়ে আবহাওয়া ভালো। আমি বলব, ম্যাচে ভারত ৬০-৪০ এগিয়ে। ওদের আমি ১০ শতাংশ বেশিই দেবো।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটি খেলা যেভাবে আগাম কিছু বলা যায় না। বিশ্বকাপের মঞ্চে ভারত কখনো পাকিস্তানের কাছে হারেনি, একথা ঠিকই। কিন্তু এই পরিসংখ্যান দেখেই ভবিষ্যৎ বলা সম্ভব নয়। মাঠে নেমে খেলতে হবে। যার যার অভিজ্ঞতাকে ঢেলে দিতে হবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code