চট্টগ্রামে করোনা শনাক্ত ০.৪০%

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
Manual8 Ad Code

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১৯ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত শূন্য দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে একজন চট্টগ্রাম নগরের। বাকি তিনজন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

Manual3 Ad Code

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল শূন্য দশমিক ৬৫ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code