কলেজ ছাত্র হত্যার বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাতের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দক্ষিণ সুরমা চন্ডিপুলে ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ করে শিক্ষার্থীরা।

Manual3 Ad Code

গতকাল রবিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে মহাসড়ক অবরোধ করা হয়। এসময় রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, রাহাতের হত্যাকারীদের গ্রেফতার না করলে আন্দোলন বন্ধ করা যাবে না। পরে সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন অবরোধ তুলে নেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code