আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে বেশি রান কোহলির

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

 

আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বিশ্বকাপসহ আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচে ৫০০ রান করেন কোহলি।  এক ম্যাচ কম খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮ রান করেন রোহিত শর্মা। ৬ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৩২১ রান করেন শচীন টেন্ডুলকার।

Manual2 Ad Code

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ২৮৪ রান করেন। সাত ম্যাচে ২৭৪ রান করেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেইলর। ৫ ম্যাচে ২৫৩ রান করেন ভিভ রিচার্ডস।

Manual2 Ad Code

রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৪৯ বলে ৫টি চার ও এক ছক্কায় ৫৭ রান করেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে এদিন ফিফটি করেন কোহলি।

শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০টি ফিফটি হাঁকান কোহলি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code