রানিকে আরও দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

গ্রেট বৃটেন ডেস্কঃ 

Manual2 Ad Code

রানি দ্বিতীয় এলিজাবেথকে আরো দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময়ে তাকে সরকারি সফরে না যেতে অনুরোধ করা হয়েছে। বাকিংহাম রাজপ্রাসাদের দেয়া বিবৃতি উল্লেখ করে এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।

Manual3 Ad Code

রানির বয়স এখন ৯৫ বছর। এ সময়ে তাকে দরকার হলে হালকা কোনো দায়িত্ব পালন করতে পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দর্শকদের সঙ্গে ভার্চ্যুয়ালি সাক্ষাত। রাজপ্রাসাদ থেকে বলা হয়েছে, আগামী ১৪ই নভেম্বর সিনোটাফে হবে রিমেমব্রেন্স সানডে সার্ভিস। তাতে উপস্থিত হতে দৃঢ় সংকল্প রয়েছে রানির।

উত্তর আয়ারল্যান্ড সফর বাতিল করার পর গত ২০ শে অক্টোবরে হাসপাতালে তার প্রাথমিক মেডিকেল চেকআপ করা হয়েছে। তবে কোনো জটিলতা পাওয়া গেছে কিনা তা জানা যায়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা কি, তাও পরিষ্কার জানা যায়নি।

Manual4 Ad Code

তিনি গত মঙ্গলবার উইন্ডসর ক্যাসেল থেকে ভিডিও মারফত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর মধ্য দিয়ে সরকারি দায়িত্ব পালন শুরু করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। জানানো হয়েছে, তিনি গ্লাসগোতে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত- সিওপি২৬ সম্মেলনে যোগ দেবেন না। এর পরিবর্তে সম্মেলনে যোগ দেয়া ডেলিগেটদের উদ্দেশে তিনি রেকর্ড করা ভিডিও বার্তা দেবেন। এই বক্তব্য রেকর্ড করা হয়েছে শুক্রবার বিকেলে।

Manual8 Ad Code

বাকিংহাম রাজপ্রাসাদ বিবৃতিতে বলেছে- এই দু’সপ্তাহ সময়ে হালকা ধরনের কাজ, টেবিলভিত্তিক দায়িত্ব পালনের জন্য রানিকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাকে সরকারি সফরে না যেতে অনুরোধ করা হয়েছে। আগামী ১৩ই নভেম্বর শনিবার হতে যাচ্ছে ফেস্টিভ্যাল অব রিমেমব্রেন্স। চিকিৎসকদের এসব পরামর্শ ও অনুরোধের প্রেক্ষিতে তাতে যোগ দিতে পারবেন না বলে অনুশোচনা প্রকাশ করেছেন রানি। উল্লেখ্য, প্রতি বছর রয়েল আলবার্ট হলে রাজপরিবারের উপস্থিতিতে এই স্মরণ অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর বাকিংহাম রাজপ্রসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষার পর বুধবার রাতে হাসপাতালে অবস্থান করেছেন রানি। পরের দিনই তিনি উইন্ডসর ক্যাসেলে ফিরে এসেছেন। সেখানে তিনি উৎফুল্ল ছিলেন। আট বছরের মধ্যে প্রথমবার তিনি পুরো রাত হাসপাতালে কাটালেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code