মুক্তি পেলেন আরিয়ানের সেই বান্ধবী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মুক্তি পেয়েছেন জেল থেকে। এবার তার দুই বন্ধু মুনমুন ধামেচা ও আরবাজও রেহাই পেলেন কারাগার থেকে।

Manual3 Ad Code

শাহরুখপুত্র গ্রেফতার হওয়ার পর থেকেই মুনমুনকে নিয়ে হৈচৈ পড়ে যায় ভারতসহ পুরো উপমহাদেশে। কে এই মুনমুন? আরিয়ানের সঙ্গে তার সম্পর্কই বা কী? আলোচনা ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

জানা গেছে, মুনমুন ধামেজা পেশায় মডেল। বয়স তার ৩৯। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা তিনি। সেখানেই বড় হয়েছেন। মডেল জগতের পাশাপাশি মুনমুন ইনস্টাগ্রামেও সুপারহিট। তার ফলোয়ারের সংখ্যাও অনেক। মুনমুনের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায়, ভিকি কৌশল, মিকা সিং, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে ছবি আছে তার।

আরিয়ান ও আরবাজ মার্চেন্টের সঙ্গে একই দিনে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয় দিল্লিতে বসবাসকারী এই মডেলকে। অবশেশে তিনিও মুক্তি পেলেন জেল থেকে।

Manual8 Ad Code

মুনমুনের জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি সংবামাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। গত বৃহস্পতিবার আরিয়ানের সঙ্গেই জামিন পেয়েছেন মুনমুন। তবে আদালতের নিয়ম-কানুনের জন্য রবিবার পর্যন্ত তাকে জেলেই কাটাতে হয়েছে। আরিয়ানের মতোই ১৪টি শর্ত আরোপ করা হয়েছে মুনমুন ও আরবাজের ওপর।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code