বাইডেন-এরদোয়ানের বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ জি-২০ সম্মেলন উপলক্ষ্যে ইতালির রোমে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন শুরুর আগেই বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে সেড়ে নিচ্ছেন জরুরী বৈঠক। রবিবার (৩১ অক্টোবর) তুর্কি প্রেডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

Manual3 Ad Code

এতে মানবাধিকার, এফ-১৬ যুদ্ধ বিমান ও রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিষয়ে তারা আলোচনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠকে বাইডেন বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্রটি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।।

Manual1 Ad Code

মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, দুই নেতা প্রায় ৭০ মিনিটের জন্য বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে যে মতবিরোধ রয়েছে তা যথাযথভাবে পরিচালোনা করার ইচ্ছাও প্রকাশ করেন বাইডেন।

Manual7 Ad Code

এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, একটি ইতিবাচক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ককে আরও জোরদার করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দুই নেতা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতেও উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে কার্যালয় থেকে জানানো হয়।

বৈঠকের পরে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা অংশীদারত্বের ও ন্যাটোর মিত্র হিসেবে তুরস্কের গুরুত্বের কথা বলেন বাইডেন। তবে রাশিয়ার কাছ থেকে তুরস্ক যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করেছে তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code