ম্যারাডোনার জন্য ফুটবল খেলবেন রণবীর-আহান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
বিনোদন ডেস্কঃ ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনার ভক্ত সারা বিশ্বজুড়ে। বলিউডও এর ব্যতিক্রম নয়। ম্যারাডোনাকে মনে রেখে এবার ফুটবল মাঠে নামবেন বলিউডের তারকারা। তালিকায় যেমন আছেন রণবীর কাপুর তেমনই আছেন সুনীল শেঠীর ছেলে বলিউডের নবাগত অভিনেতা আহান শেঠীও।

বুধবার মাঠে নামবেন তারা। শোনা যাচ্ছে  বলিউডের তারকারা ছাড়াও ফুটবলের মাঠে নামবেন ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটররাও। ফুটবল খেলবেন পরিচালক সুজিত সরকার, ছোটপর্দার অভিনেতা ভিভিয়ান ডিসেনা সহ আরও অনেকে।

Manual8 Ad Code

কয়েকদিন আগেই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ম্যারাডোনার জীবনের ওপর তৈরি মূল ছবি ম্যারাডোনা। বোঝাই যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই এখন ম্যারাডোনাকেই নিয়েই চলছে উদযাপন। সেই উদযাপনে নতুন রং লাগাবে রণবীরদের ফুটবল ম্যাচ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code