জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালী শাখা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিল সফলভাবে সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ইতালি প্রতিনিধিঃ

Manual7 Ad Code

জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালী শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সম্মানিত সভাপতি জনাব রায়হান আহমদের সভাপতিত্বে গত  রবিবার ইতালী ভেরোনা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সাংগঠনিক সম্পাদক, হাফিজ কামরুল রশিদ
তিনি বলেন, আমাদের ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে রাসূলে পাক (সাঃ) এর আদর্শ অনুসরণ করে চলতে হবে, এবং রাসূলে পাক (সাঃ) মহব্বত অন্তরে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেন।
উক্ত মুবারক মাহফিলে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সিনিয়র সহ সভাপতি জনাব চৌধুরী বদরুল আহমদ, সহ সভাপতি জনাব পারভেজ আহমদ
সহ সাংগঠনিক সম্পাদক, আহমেদ কবির ইকবাল, দপ্তর সম্পাদক রিপন মিয়া, সহ কোষাধ্যক্ষ,ফরহাদ আহমদ,আইন বিষয়ক সম্পাদক, নাহিদ হোসেন, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক, মুহাম্মদ শাহজাহান,সহ সাংস্কৃতিক সম্পাদক, কাউছার আহমদ, কার্যনির্বাহী সদস্য, এম ডি আব্দুস সাত্তার সহ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ।

Manual3 Ad Code

পরিশেষে, পবিত্র মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা শাখার সভাপতি জনাব রায়হান আহমদ এর চাচা,বড়লেখা জুড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদ উদ্দিন বটল সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মাহফিলের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code