‘পাকিস্তান যেভাবে খেলছে, তাদের হারানো কঠিন হবে’: সুনীল গাভাস্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে পাকিস্তান।  দুই দলের খেলোয়াড়রা রয়েছেন ফর্মে।  ফাইনালের দৌড়ে কারা এগিয়ে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

এ বিষয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, এই প্রতিযোগিতায় সব চেয়ে ভালো দল পাকিস্তান। দুর্ধর্ষ ক্রিকেট খেলছে ওরা। একমাত্র দল যারা সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে নামছে। সবচেয়ে বড় কথা, কোনো প্রতিপক্ষই খুব বেশি চাপে ফেলতে পারেনি বাবর আজমের দলকে। খুব বেশি ঘাম ঝরাতে হয়নি ওদের প্রত্যেকটি ম্যাচ জিততে। শুধু আফগানিস্তান ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চলছিল কিন্তু সেই ম্যাচেও আসিফ আলির উদয় ঘটল। দুর্দান্ত সব শট খেলে ম্যাচ বের করে নিয়ে গেল আসিফ। শেষ পর্যন্ত প্রায় এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।

তিনি আরও বলেন,  বাবরের নেতৃত্বে অনেক শান্ত, ধীরস্থির দেখাচ্ছে দলটাকে। ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহালও দেখাচ্ছে।

Manual6 Ad Code

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্যে শাক্তিশালী ভারতকে তারা হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। পাত্তা পায়নি গ্রুপের বাকি দলগুলোও।
আসরে পাকিস্তানের পাঁচ জয়ে ম্যাচসেরা হয়েছেন ভিন্ন পাঁচজন। শাহিন আফ্রিদি, হারিস রউফ, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। পাঁচ ম্যাচের চারটিতে ফিফটি করেও এখনো ম্যাচসেরা হতে পারেননি বাবর! এটিই পাকিস্তানের বড় শক্তি।

Manual1 Ad Code

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে বলেন, এটি ইন্টারেস্টিং ম্যাচ হবে। অস্ট্রেলিয়া যখন এ বিশ্বকাপে এসেছে তখন কিন্তু তাদের ফর্ম এত ভালো ছিল না। তারা ওয়েস্ট ইন্ডিজে হেরে এসেছিল, বাংলাদেশে হেরেছে। এই বিশ্বকাপের আগে দলের অবস্থা ভালো ছিল না। এই বিশ্বকাপে তারা ভালো খেলছে।

Manual7 Ad Code

বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক মনে করেন, যদি অস্ট্রেলিয়ানরা ভালো ব্যাটিং করতে পারে তবে তাদের ভালো সুযোগ রয়েছে। তবে পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code